আন্তর্জাতিক সংবাদশিরোনাম

টিকা নেওয়ার ৮ দিন পরই করোনা আক্রান্ত

টিকা নেওয়ার ৮ দিন পরই যুক্তরাষ্ট্রের সান দিয়াগোতে এক নার্সের শরীরে করোনা ধরা পড়ে। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফাইজারের টিকা গ্রহণের ছয় দিন পর ওই নার্সের শরীরে করোনার লক্ষণ দেখা দেয়। এর দুদিন পর তার করোনা পরীক্ষা করা হলে পজিটিভ আসে।
মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। ডিসেম্বরের ১৮ তারিখ ৪৫ বছর বয়সী নার্স ম্যাথু ফাইজারের তৈরি ভ্যাকসিন গ্রহণ করেন। এর ছয় দিন পর তার শরীরে করোনার লক্ষণ দেখা দেওয়া শুরু করে। এরপর ২৬ তারিখ স্থানীয় হাসপাতালে গিয়ে করোনার পরীক্ষা করালে ধরা পড়ে ভাইরাস।
সান দিয়াগোর ফ্যামিলি হেলথ সেন্টারের ডা. ক্রিস্টিয়ান রামার্স বলেছেন, এটি মোটেই অপ্রত্যাশিত নয়। আপনি যদি কাজ করেন আর কারো মুখোমুখি হন তাহলে আমরা হুবহু এমনটিই প্রত্যাশা করি। তিনি জানান, ম্যাথু টিকা গ্রহণের আগেই হয়তো সংক্রমিত হয়েছিল।
ডা. রামার্স আরও বলেন, টিকা ট্রায়ালের সময়ও দেখা গেছে টিকা দেওয়ার পর ১০ থেকে ১৪ দিন সময় লাগে সুরক্ষা বলয় তৈরি হতে। এর পরেও রোগীর ১০ থেকে ১৪ দিন পরে দ্বিতীয় ডোজ দরকার হয় পুরো নিরাপত্তার জন্য। প্রথম ডোজে ৫০ শতাংশ নিরাপত্তা দিলেও দ্বিতীয় ডোজের পরে এটি ৯৫ শতাংশ পর্যন্ত প্রতিরোধক্ষমতা গড়ে তুলতে পারে।
ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button