শিক্ষাশিরোনাম

টিএসসিতে আবার নুরের ওপর হামলা

কোটা সংস্কার আন্দোলনের শীর্ষ স্থানীয় নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত ভিপি নুরুল হক নুরের ওপর হামলা হয়েছে। আজ ১২ মার্চ মঙ্গলবার দুপুর পৌনে দুইটার দিকে টিএসসি এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় ছাত্রদলের এক নেতাসহ কয়েকজন আহত হয়েছের বলে দাবি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে নুরুল হক নুর তার সমর্থকদের নিয়ে শাহবাগ থেকে মিছিল দিতে দিতে ক্যাম্পাসে প্রবেশ করেন। এ সময় জয়বাংলা জয় বঙ্গবন্ধু বলেও স্লোগান দেন তারা। শিক্ষার্থীরা স্লোগান দেন, ‘কারচুপিতেও হারে নাই, ছাত্রবন্ধু নুরু ভাই’। এছাড়া পুন:তফসিল ঘোষণার দাবিতে ছাত্রদল নেতাকর্মীরা মিছিল করে।
একই দাবিতে টিএসিতে আনেন্দালনরত প্রগতিশীল ছাত্রজোটের ওপর হামলা চালায় ছাত্রলীগ।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, জোটের নেতারা বক্তব্য দেয়ার সময় লাঠিসোটা নিয়ে তারা হামলা করে। নূর ও তার সমর্থকরা টিএসসির ভেতর চলে যান। এ সময় ছাত্রদলের এক নেতা এগিয়ে এলে তিনি হামলায় আহত হন।
এর আগে গতকাল নির্বাচন চলাকালেও হামলার শিকার হয়েছিলেন নুর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button