শিরোনামশীর্ষ সংবাদ

টানা বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকায় জলাবদ্ধতা

গত দু’দিন ধরে চলা টানা বৃষ্টিপাত সারাদেশে আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) আবহাওয়াবিদ নাজমুল হক জানান, মৌসুমি জলবায়ু সক্রিয় থাকায় বুধবার জুড়ে রাজধানীতে এবং দেশের অন্যান্য অঞ্চলে আগামী ৭২ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
এ আবহাওয়াবিদ জানান, সারাদেশে সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৪১ মিলিমিটার এবং রাজধানীতে সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
এদিকে সোমবার ও মঙ্গলবার রাতের টানা বৃষ্টিতে রামপুরা, শান্তিনগর ও মিরপুরসহ বেশ রাজধানীর বেশ কিছু এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীর।
বৃষ্টির কারণে রাস্তায় যানবাহন কমে যাওয়ায় অনেককেই হেঁটে নিজ নিজ গন্তব্যে যেতে দেখা গেছে। বেশি দুর্ভোগে পড়েছেন সাধারণ অফিসগামী মানুষেরা।
এ ছাড়া, কুমিল্লায় ১৫৬ মিলিমিটার, কুতুবদিয়ায় ১৫৪ মিলিমিটার এবং কক্সবাজারে ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সঙ্গে অস্থায়ী দমকা বাতাস বয়ে যেতে পারে। ইউএনবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button