slider
টাঙ্গাইলে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।
শুক্রবার (২ আগস্ট) বিকেলে তারা ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের নগরজলফৈ বাইপাসে অবস্থান নিয়ে বিভিন্ন শ্লোগান দেন। এ সময় সড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এর আগে নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে জুমার নামাজের পর শহরের সাবালিয়া থেকে ছাত্র-জনতার একটি গণমিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়।
এ সময় পুরো শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। একইদাবিতে জেলার অন্য উপজেলাতেও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।




