sliderস্থানিয়

টাঙ্গাইলে যুবককে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের উপজেলার শিল্পাঞ্চল বল্লা ইউনিয়নের কুকরাইল গ্রামে হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি রায়হান নামে মাদকাসক্ত এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার সকালে ওই গ্রামের রিপন মিয়ার পুকুর থেকে নিহত রায়হানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের বাদল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রি করার অভিযোগ রয়েছে।

নিহতের বাবা বাদল মিয়া জানান, সোমবার ভোর চার টার দিকে মুন্না নামে এক ব্যক্তি তাকে বাড়িতে ডাকতে যান এবং তার ছেলেকে কেউ মেরে ফেললো বলে জানায়। তিনি খবর শুনে দ্রুত ছুটে যান এবং আশপাশে খোজাখুজির এক পর্যায়ে কুকরাইল গ্রামের রিপনের পুকুরে রক্তাক্ত অবস্থায় তার ছেলের মরদেহ দেখতে পান।

এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মারাত্মকভাবে কুপানো রায়হান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে এই হত্যাকান্ডটি ঘটেছে তা তদন্তের পর জানা যাবে।

উল্লেখ্য, নিহত রায়হান নিয়মিত মাদক সেবন এবং মাদক বিক্রির সাথে জড়িত ছিলেন। এছাড়া তিনি রামপুরের সলিট হত্যা মামলার প্রধান আসামিসহ একাধিক মামলার আসামি ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button