slider

টঙ্গীতে সর্বসাধারণের মাঝে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ

টঙ্গী প্রতিনিধি: তীব্র দাবদাহে পুড়ছে দেশ। চলমান এ তাপপ্রবাহে খানিকটা স্বত্বি দেওয়ার লক্ষ্যে গাজীপুরের টঙ্গীতে পথচারী সহ সর্বসাধারণের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।

সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপির নির্দেশনায় ও আঁধারের আলো ফাউন্ডেশনের পক্ষ হইতে আজ সোমবার দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে টঙ্গীর সফিউদ্দিন সরকার রোড এলাকায় এ তীব্র গরমের মধ্যে পথচারীসহ সর্বসাধারণের তৃষ্ণা নিবারনের জন্য এসব পানি ও স্যালাইন বিতরণ করেন আঁধারের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধার সন্তান যুবলীগ নেতা মোঃ আক্তার হোসেন সরকার।

এ সময় আক্তার সরকার বলেন, গত কয়েকদিনের প্রচণ্ড তাপপ্রবাহে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। এ তীব্র গরমে বিপাকে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী সহ সর্বস্তরের মানুষ। দেখা মিলছে না বৃষ্টির। মানুষের পাশাপাশি হাঁসফাঁস প্রাণিকুল। তীব্র এ গরমে সাধারণ মানুষের খানিকটা স্বস্তি দেওয়ার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপির নির্দেশে ও গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক আলহাজ্ব কামরুল আহসান সরকার রাসেলের সুপরামর্শে আমরা আঁধারের আলো ফাউন্ডেশনের পক্ষ হইতে তৃষ্ণার্ত পথচারীসহ সর্বসাধারণের মাঝে বিশুদ্ধ সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করছি। এসময় ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button