
টঙ্গী প্রতিনিধি: গাজিপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী, এম মন্জুরুল করিম রনির পক্ষে মহানগরীর ৪৩ নং ওয়ার্ডে ব্যপক জনসংযোগ এবং মিছিলের আয়োজন করা হয়।
মিছিলে নেতৃত্ব দেন টঙ্গি পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক.নূর মোহাম্মদ খান,কমিটির আহ্বায়ক মোকলেছুর রহমান.ওয়ার্ড বিএনপি’র ১নং যুগ্ম সাধারণ সম্পাদক. নূর মোহাম্মদ খান, কমিটির সদস্য সচিব মীর মোঃ নুরুউদ্দীন, ওয়ার্ড বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ জসীম উদ্দিন, কেন্দ্র কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম সজল।
মিছিলে আরো উপস্থিত ছিলেন আশরাফুল ইসলাম, মোহাম্মদ রজব আলী, মোঃ সুমন মাদবর, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মোঃ মঞ্জু মিয়া, নাজমুল ইসলাম, মাহবুব ফয়সাল,রিয়াদ, আমীর ও মোঃ ছোট সুমনসহ অঙ্গ- সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
পথসভায় বক্তারা বলেন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন ভাই ও টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরিফুল হক সুবেল প্রধানের নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ। আসন্ন নির্বাচনে গাজীপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী এম.মনজুরুল করিম রনিকে বিজয়ী করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে যেকোনো ত্যাগ স্বীকার করতে তারা প্রস্তুত।
বিশাল এই শোডাউনটি টঙ্গীর ৪৩নং ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। নেতা-কর্মীরা এসময় ধানের শীষের পক্ষে প্রচারপত্র বিলি করেন এবং সাধারণ মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।



