শিরোনাম

টঙ্গীতে তুলার গুদামে আগুন

গাজীপুরের টঙ্গীতে তুলার গোডাউনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছয়টি ইউনিট। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় টঙ্গীর মিলগেট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনা। খবর পেয়ে স্থানীয় টঙ্গী, রাজধানীর উত্তরা ও পূর্বাচল থেকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর প্রায় ২ ঘন্টা যাবত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ আতিকুর রহমান জানান, প্রাথমিকভাবে আগুন লাগা ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাচ্ছে না। আমরা আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করছি।
এছাড়াও টঙ্গীর মিলগেইট এ এলাকায় প্রায় সময় অগ্নিকান্ডের ঘটনা ঘটে থাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button