বিনোদন

ঝড় তুললেন অঙ্কিতা (ভিডিও)

সাবেক প্রেমিক সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছিলেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তার সরব উপস্থিতি দেখে বোঝা যাচ্ছে, শোক কাটিয়ে উঠেছেন তিনি।
এর মধ্যে ‘লুটেরা’ সিনেমার জন্য মোনালি ঠাকুরের গাওয়া ‘সওয়ার লু’ গানে গানে শরীরী দোল তুললেন অঙ্কিতা।
জি নিউজ জানায়, নিজের নাচের ভিডিও ক্যামেরাবন্দী করে ইনস্টাগ্রামে পোস্টও করেছেন এ অভিনেত্রী। সি-গ্রিন রঙের পাতলা শাড়ি আর লাল ব্লাউজে মাতিয়ে দিয়েছেন নেট দুনিয়া।
ক্যাপশনে রিশতা অভিনেত্রী লেখেন, ‘শাড়ি ড্যান্স উইথ গুড মিউজিক, হোয়াট অ্যা কম্বিনেশন।’
অঙ্কিতার এই নাচ মনে করিয়ে দিয়েছে শ্রীদেবী, মাধুরী দীক্ষিত, রানি মুখার্জিদের। একসময় বলিউডের বহু ফিল্মে শাড়ি পরে শ্রীদেবী, মাধুরী, রানিদের নাচ ঝড় তুলেছিল।
সুশান্তের মৃত্যুর পর বহুদিন সামাজিক মাধ্যমে তেমন পোস্ট দিতেন না অঙ্কিতা। সুশান্তের মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে সরবও হয়েছিলেন তিনি। তবে সম্প্রতি আগের মতো সামাজিক মাধ্যমে নিয়মিত হাজির হচ্ছেন তিনি। দেশ রূপান্তর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button