sliderস্থানিয়

ঝিনাইগাতী ৩ সফল মৎস্য খামারীকে সম্মাননা প্রদান

মিজানুর রহমান,শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে উপজেলার ৩ জন সফল মৎস্য খামারীকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। 

সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে ওইসব সম্মাননা স্মারক প্রদান করেন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আশরাফুল আলম রাসেল। 

তাছাড়া মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এক বর্ণাঢ্য ‌‌র‌্যালি বের হয় স্থানীয় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের উদ্বোগে। ‌

র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় পুরস্কার বিতরণ করা হয়। 

এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার মো. রজব আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, সিনিয়র শিক্ষক মো. রোস্তম আলী, ইউপি সদস্য ও সাংবাদিক জাহিদুল হক মনির, মৎস্য চাষী মো. আব্দুল আওয়াল প্রমুখ। 

উক্ত সভায় ৩ জন সফল মৎস্য চাষিকে পুরস্কার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আশরাফুল আলম রাসেল। সফল খামারীদের মধ্যে হায়াত মৎস্য খামারীর মো. আবু হায়াত সোলায়মান, রোহান-সোহান মৎস্য খামারীর মো. আব্দুল আওয়াল, রহিজ মৎস্য খামারীর মো. রহিজ উদ্দিন পুরস্কার লাভ করেন।

শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন স্থানীয় নির্বাহী কর্মকর্তা মো: আশরাফুল আলম রাসেলসহ অতিথিগণ উপস্থিত ছিলেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button