slider

ঝিনাইগাতীতে বজ্রপাতে আদিবাসী কৃষকের মৃত্যু

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের দক্ষিণ ডেফলাই গ্রামে বজ্রপাতে সুভাষ ঘাগড়া (৫৫) নামে এক আদিবাসী কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষক একই গ্রামের মৃত খাইশা সাংমার ছেলে। ১২ অক্টোবর বুধবার সকাল ৯ ঘটিকার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার সুত্রে জানা গেছে, মেঘলা আকাশ আর হালকা বৃষ্টিকে উপেক্ষা করে সুভাষ ঘাগড়া গরুর জন্য ঘাস কাটতে যান। এসময় বজ্রপাতে সে মারাক্তক ভাবে আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যেুবরণ করেন। নিহতের পরিবার ও প্রতিবেশীরা তাকে মৃতবস্থায় উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ১ ছেলে ও ১ মেয়ের জনক সুভাষ ঘাগড়ার এহেন মৃত্যেুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button