slider

ঝিনাইগাতীতে পুলিশের অভিযানে ভারতীয় মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ভারতীয় ৪ বোতল মদ সহ ২ যুবককে গ্রেপ্তার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ।

গ্রেফতার কৃতরা হলেন ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের কুছাইকুড়া গ্রামের শুটকু মিয়ার ছেলে মো: আরিফ (২১) ও শাহ জামালের ছেলে খলিল মিয়া(৩০)।

ঝিনাইগাতী থানা পুলিশের সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া’র নির্দেশে এসআই মাসুদ রানা সঙ্গীয় পুলিশ নিয়ে ফাকরাবাদ বাজার সংলগ্ন এলাকার একরামুলের বাড়ীর সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে ৪ বোতল ভারতীয় মদ সহ দুই মাদক ব্যবসায়ী কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।

শেরপুর জেলার ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল আলম ভুইয়া বলেন মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button