sliderস্থানিয়

ঝিনাইগাতীতে তালের চারা রোপণ কর্মসূচি 

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দিনের ঘাট ব্রীজ সংলগ্ন ও আশে পাশে দেশীয় জাতের তালের চারা রোপন করা হয়। 

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল,উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন ও স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

এমন মহৎ কাজে অংশগ্রহণ করার জন্য উপজেলা প্রশাসন এবং সকল স্বেচ্ছাসেবকদের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন স্থানীয় ব্যক্তিবর্গ।

প্রচুর বৃষ্টির মাঝেও সকাল থেকে পরিশ্রম করে আজকের বৃক্ষরোপন সম্পন্ন করার জন্য স্বেচ্ছাসেবীদের এ শ্রম ও ত্যাগ সত্যিই প্রশংসার দাবিদার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button