slider

ঝিনাইগাতীতে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতীতে শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ জুন) সকাল ১০ ঘটিকায় পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, এবছর ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন কলেজ থেকে এইচএসসি ও সমমানের ৪ শত ৩২জন পরীক্ষার্থীর মধ্যে ৪ শত ২৬ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ গ্রহন করে। পরীক্ষার মূল কেন্দ্র আলহাজ্ব শফি উদ্দিন আহমেদ কলেজ ছাড়াও ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রী কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে ঝিনাইগাতী উপজেলার ৫টি কলেজ থেকে এসব পরীক্ষার্থীরা অংশ গ্রহন করে। পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রগুলো সরেজমিনে পরিদর্শন করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আশরাফুল কবীর রাসেল,সহকারি কমিশনার (ভূমি)
অনিন্দিতা রানী ভৌমিক।

উক্ত পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button