sliderস্থানিয়

ঝিনাইগাতীতে ইয়াবাসহ গ্রেফতার -১

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: ঝিনাইগাতী উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মো.হামিদুল (২০) নামে এক মাদকারবারীকে আটক করেছে র‌্যাব। সোমবার (১০ নভেম্বর) দুপুরে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তারকৃত হামিদুল ঝিনাইগাতী উপজেলার গজারিকুড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ঝিনাইগাতী উপজেলা সদরের ব্রিজপাড় এলাকায় মাদকদ্রব্য (ইয়াবা) বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে র‍্যাব-১৪ এর একটি দল অভিযান চালিয়ে হামিদুলকে ১৪৮ পিস ইয়াবাসহ ওই কারবারিকে আটক করেন।

র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম প্রতিনিধিকে জানান,আটক হামিদুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তাকে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব সব সময় মাদক নির্মূলে সোচ্চার রয়েছে। মাদক কারবারিদের কোনো ছাড় নেই। সমাজ থেকে মাদক নির্মূলে র‍্যাবের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button