sliderস্থানিয়

ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন : কারাদন্ড ১

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি:শেরপুরের ঝিনাইগাতী গারো পাহাড়সহ বিভিন্ন নদী ও ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন ও পরিবহণের অপরাধে ১জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১১ জুলাই) গভীর রাত থেকে শুক্রবার সকাল ৭টা পর্যন্ত এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আশরাফুল আলম রাসেল। ভাম্যমাণ আদালত গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বগাডুবি এলাকায় মো: আরিফ (২০)’নামে এক ব্যক্তিকে অবৈধ বালু উত্তোলন ও পরিবহণের অপরাধে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এছাড়া গারো পাহাড়ে ৩টি অটোভ্যান ও ১টি অধৈ বালু বাঝাই মাহিন্দ্র আটক করা হয়। উল্লেখ্য যে, বৃহস্পতিবার রাতে ও কাংশা ইউনিয়নের সোমেম্বরী নদীর আয়নাপুর থেকে ভ্রাম্যমান আদালত একটি শ্যালো মেশিন চালিত ড্রেজার কয়েক‘শ মিটার পাইপ এবং টাউয়ার ধ্বংস করেন। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:আশরাফুল আলম রাসেল বলেন, উপজেলা প্রসাশনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে এবং বালু সন্ত্রাসীদেরকে কঠোর হস্তে দমন করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button