slider

ঝিনাইগাতীতে অটোচোর ও ছিনতাইকারিসহ গ্রেপ্তার- ৩

মিজানুর রহমান,(ঝিনাইগাতী) শেরপুর প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতীতে ২ অটো চোর ও ১ছিনতাইকারি সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ৮ নভেম্বর বুধবার তাদেরকে পৃথক পৃথক স্থান থেকে গ্রেপ্তার করা হয়।
থানার সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিত্বে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া’র নির্দেশে এসআই আজিজুল হক সংগীয় ফোর্স নিয়ে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গজনী অবকাশের চৌরাস্তা হতে উত্তর গান্ধিগাঁও যাওয়ার কাঁচা রাস্তার উত্তর পাশে গজারি বনের ভিতরে ছিনতাইয়ের চেষ্টা কালে মো.জয়নাল আবেদীন(৩২) নামে এক ছিনতাইকারিকে আটক করেন। আটককৃত ছিনতাইকারি উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামের মো.শহিদুল ইসলামের ছেলে।
অপরদিকে একই দিন বিকেলে এসআই তোফাজ্জল হোসেন সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শেরপুর জেলার বালিয়াচন্ডি এলাকা থেকে একটি চোরাই মিশুক অটোরিক্সা সহ দুই অটো চোরকে আটক করে।আটককৃতরা হলো ময়মনসিংহ সদরের হুদিয়ারচর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো.সিরাজুল ইসলাম (২৪) এবং শ্রীবরদী উপজেলার
কুড়িকাহনিয়া গ্রামের মো. আহালু মিয়ার ছেলে মো. রুবেল মিয়া (২৫)।এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া জানান,আটককৃত ওই তিন ব্যক্তির নামে থানা পৃথক পৃথক মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে শেরপুর আদালতে সোর্পদ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button