
মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ ব্যবসায়ীকে আর্থিক সহায়তা হিসেবে চেক প্রদান করেছেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল আলম রাসেল।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনওর) কার্যালয়ে এই অর্থ সহায়তার চেক প্রদান করা হয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল প্রতিনিধি কে জানান।
উল্লেখ্য যে, গত ১৮ জুলাই গভীর রাতে ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারের ব্রিজপাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। ফলে সেই অগ্নিকাণ্ডে উল্লেখিত ব্যবসায়ীগণ ব্যাপক ক্ষতিগ্রস্ত হন। সেই সব সবক্ষতিগ্রস্ত ব্যবসায়ী যাদেরকে চেক প্রদান করা হয় তাঁরা হচ্ছেন- মোঃ রফিকুল ইসলাম, মোঃ কদর আলী, মোঃ মিজানুর রহমান, মোঃ আশ্রাব আলী ও শ্রী নিপেন চন্দ্র দাস। ক্ষতিগ্রস্ত এই সব ৫ ব্যবসায়ীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেককেই সাড়ে ৭ হাজার টাকা করে অর্থ সহায়তার চেক প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রাজিবুল ইসলাম এবং উপসহকারী প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) মোঃ আমিনুল ইসলাম।



