ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

জ. ই. আকাশ, হরিরামপুর প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরের ঐতিহ্যবাহী ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের এসএসসি’ ৯৩ ব্যাচের ছাত্র- ছাত্রীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৪ মে (বুধবার) সকাল ১১টা হতে রাত পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জমকালো অায়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। দূরন্ত ৯৩ ব্যাচের আয়োজনের শুরুতেই সকল বন্ধু বান্ধব মিল বের করে আনন্দ র্যালি । র্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের এডহক কমিটির সভাপতি ও হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান এঁর সভাপতিত্বে প্রাক্তণ ও বর্তমান শিক্ষক মন্ডলী এবং দূরন্ত ৯৩ ব্যাচের ছাত্ররা স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।
চলচ্চিত্র পরিচালক মো. সাইদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন দূরন্ত ৯৩ ব্যাচের ছাত্র ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজিম খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাক্তণ শিক্ষকমন্ডলীর মধ্যে মো.ইউনুস খান, বাবু সন্তোষ বালো, শফিউদ্দিন মোল্লা, বাবু শুধাংশ কুমার ভৌমিক, গোপাল চদ্র সরকার, মো.শাজাহান মোল্লা, আমান উল্লাহ শিজদার, মো.সাইদুর রহমান ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহরাব উদ্দিন প্রমুখ।
পুনর্মিলনী অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এড.প্রবীর কর্মকার, সুজিৎ কুমার বিশ্বাস, সবুজ লোদী, রমজানসহ আরও অনেকে।
আলোচনা সভা শেষে হাড়ি ভাঙ্গা খেলাসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি করা হয়।




