slider

ঝালকাঠিতে ১৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত

মোঃ রায়হান জোমাদ্দার,ঝালকাঠি : ঝালকাঠিতে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ১৮ সেপ্টেম্বর সোমবার সদর উপজেলার ১৩টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২২৯ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

এর মধ্যে ঝালকাঠি পুলিশ সুপার কার্যালয়ের অফিস সংলগ্ন সরকারি পুকুরে ৪০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার মোঃ আফরুজুল হক টুটুল।
আরো উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন এন্ড অবস.) শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মহিতুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর ও কাঠালিয়া সার্কেল) মোঃ মাসুদ রানা, ঝালকাঠি সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ নাসিরউদ্দীন সরকার, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জিয়াউদ্দিন ।

এছাড়া ঝালকাঠি জেলা পুলিশ ও মৎস্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button