ঝালকাঠিতে বসতঘরে হামলা-লুটপাটের অভিযোগ,আহত ৪

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরের আদাখেলা গ্রামের এক দিনমজুরের বসতঘরে হামলা ভাঙচুর-লুটপাটের ঘটনায় দুই নারীসহ ৪ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ফারুক সিকদার নামে এক শিক্ষকের আপত্তিকর অবস্থায় আটকের ভিডিও ছড়িয়ে পরার জেরে এ ঘটনা হামলা চালিয়েছে বলে হামলার শিকার ক্ষতিগ্রস্থ আকবর সিকদারের অভিযোগ।
শনিবার সকালে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন হামলায় ডান হাত ভেঙে আহত মাকসুদা বেগম ও তার ছেলে মাসুম জানান, একই এলাকার প্রতিপক্ষ প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ের সহকারি শিক্ষক ফারুক সিকদারকে গত ৩ সেপ্টেম্বর রাত ১০ টার দিকে এক নারীর সাথে মুনজিল সিকদারের
ঘরে আপত্তিকর অবস্থায় চৌকিদারসহ স্থানীয় লোকজন আটকায়। ঘটনা শুনে মাসুমও ওইখানে যায়। পরে ওই আটকের ঘটনার ভিডিও এলাকায় ছড়িয়ে পড়লে এ ঘটনার জের ধরে মাসুমকে দোষারোপ করে ফারুক সিকদার মারধর করে। পরে মাসুম রক্ষায় এগিয়ে গেলে তার মা মাসুদা বেগম ও বাবা আবকর সিকদার, আকবরের বোন মেলো বেগম ও তার ভগ্নিপতি ইদ্রিস আলীকেও মারধর করে এবং মাকসুদার হাত ভেঙে দেয়। এরপর ফারুক
ও দুলাল তাদের দলবল নিয়ে আকবরের বসতঘর ভাঙচুর করে ৯০ হাজার টাকা, সোনার গহনা লুটে নেয় এবং নারীদের শারিরীক নির্যাতন ও শ্লীলতাহানি ঘটনায়।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক ফারুক সিকদার ও তার ভাই দুলাল সিকদার অভিযোগ অস্বীকার করে জানান, তারা বাড়িতে না থাকায় তাদের বাড়িতে মাদক ও জুয়ার আড্ডা দেয় এবং তাদের বাড়ির সুপারিসহ মালপত্র চোরে নিয়ে যায় এ ঘটনা জানতে চাইলে প্রতিপক্ষের লোকজন তাদের মারধর করে। স্থানীয় একটি চক্র তার নামে অপপ্রচার চালাচ্ছে। কোন নারীর সাথে ফারুকের ছবি বা ভিডিও নেই। রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, অভিযোগ পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।




