ঝালকাঠিতে জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালিত

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঝালকাঠির প্রেসক্লাব মিলনায়তনে রবিবার বেলা ১১টায় এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পার্টি ঝালকাঠি জেলা শাখার সভাপতি বীর
মুক্তিযোদ্ধা এড. আনোয়ার হোসেন আনু প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি, কেন্দ্রীয় সদস্য আলহাজ্জ বজলুর রহমান, সাবেক জেলা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্জ মাহবুবুর রহমান ও বর্তমান জেলা কমিটির সাধারণ সম্পাদক এড আঃ আলিম, শহর শাখার সভাপতি এ কে বেলায়েত হোসেন ও শহর শাখার সাধারণ সম্পাদক আবু শহিদ। উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে যুব সংহতির মোঃ ইউনুছ হাওলাদার, স্বেচ্ছাসেবক পার্টির কবির আকন ও শ্রমিক পার্টির আবুল বাসার আদু।
বক্তরা বলেন, এরশাদ সরকার উপজেলা পরিষদ প্রবর্তন করেছিলেন এবং তারই ধারাবাহিকতায় বিএনপি ব্যতিত আওয়ামীলীগ সরকার এই পদ্ধতি গ্রহণ করেছিলেন। সেদিনের এরশাদ সরকারের এই সিদ্ধান্ত সঠিক এবং সময়পোযুগী ছিল এটাই
প্রমানিত হয়েছে।




