
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপনে ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্পর জন্য ৮৯৯ কোটি ৮৫ লক্ষ টাকার চেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান ও ট্রেজারার অধ্যাপক সেলিম ভূইয়ার কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২ জুলাই) উপাচার্যের কার্যালয়ে চেকটি হস্তান্তর করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়র পরিকল্পনা, উন্নয়ন ও ওয়াকর্স দপ্তরের পরিচালক সেলিম খান।
এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক কাজী নাসির উদ্দীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




