slider
জয়পুরহাটে ৩ শতাধিক ঈদের জামাত অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ছোট-বড় মিলে প্রায় ৩ শতাধিক ঈদগাহ মাঠ ও মসজিদে পবিত্র ঈদুল আযহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৭ টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলার প্রধান জামাতে জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড: মোমেন আহমেদ চৌধুরী জিপি, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডলসহ পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ মুসল্লি ঈদুল আযহার নামাজ আদায় করেন।
নামাজ শেষে কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মওলানা আব্দুল মতিন দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।




