slider
জয়পুরহাটে মহিলা আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের জিরো পয়েন্ট স্বাধীনতা চত্বর থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সাম্মীম আজিজ সাজের সভাপত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রাজা চৌধুরী, এ্যাডঃ মোমেন আহমেদ চৌধুরী, দপ্তর সম্পাদক মিজানুর রহমান টিটো, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরীসহ নেতৃবৃন্দ।




