জয়পুরহাটে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ইউপি নির্বাচনে নৌকা-৮, স্বতন্ত্র-১

জয়পুরহাট প্রতিনিধিঃ বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে জয়পুরহাটে চতুর্থ ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হেেয়ছে। জয়পুরহাট সদর উপজেলার ৯ টি ইউনিয়নের মধ্যে ৮টিতে নৌকা ও ১টিতে স্বতন্ত্র (বিএনপি) চশমা প্রার্থী জয়লাভ করেছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান মিঞা জানান, জয়পুরহাট সদর উপজেলার ৯ টি ইউপি’র মধ্যে
জামালপুর ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাসানুজ্জামান মিঠু নির্বাচিত হন। এ ছাড়া অন্যান্য ৮টি ইউনিয়নের মধ্যে নৌকা মার্কার নির্বাচিতরা হলেন,
দোগাছিতে সামসুল আলম সুমন,
চকবরকতে শাহজাহান আলী,
ভাদসাতে সরোয়ার হোসেন স্বাধীন,
মোহাম্মাদাবাদে আতাউর রহমান,
বম্বুতে মোল্লা শামসুল আলম,
আমদইতে শাহানুর আলম সাবু ও
পুরানাপৈলে খোরশেদ আলম সৈকত।
এ নির্বাচনে ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩২ জন চেয়ারম্যান প্রার্থী। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে দাবী করেন নৌকা মার্কার প্রার্থীরা। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যরা ৯ ইউনিয়নে প্রতিদন্দিতা করে নির্বাৃচিত হয়েছেন।




