জয়পুরহাটে বাসের চাপায় একজন নিহত

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে ঢাকা গামী শ্যামলী পরিবহনের সাথে ব্যাটারী চালিত অটোভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই একজন নিহত ও অটোভ্যান চালক গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার পুরানাপৈল এলাকার গতনশহর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন, পাঁচবিবি উপজেলার আটাপুর গলাকাটা গ্রামের সানোয়ার হোসেনের ছেলে ফারুক হোসেন (৩৫) ও আহত অটোভ্যান চালক হলেন, একই এলাকার মৃত কোবাত আলীর ছেলে বাবু হোসেন (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়পুরহাট সদর উপজেলার জয়পুরহাট-পাঁচবিবি সড়কের গতনশহর এলাকায় দূর পাল্লার শ্যামলী পরিবহন বাস জয়পুরহাট থেকে পাঁচবিবি যাওয়ার পথে আলু বোঝাই অটোভ্যান নিয়ে বিপরীত দিক থেকে আসার সময় অটেভ্যানটিকে চাপা দিলে অটোভ্যান চালকের ভাতিজা ফারুক হোসেন ঘটনাস্থলে মারা যায় এবং অটোভ্যান চালক আহত হয়। স্থানীয়রা আহত বাবুকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, দূর পাল্লার বাস শ্যামলী পরিবহন ব্যাটারীচালিত আলুবোঝাই অটোভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলে একজন নিহত হয়েছে এবং অটোভ্যান চালক গুরুতর আহত হয়েছে। আহত ব্যক্তিকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় ঘাতক গাড়ির চালক যাত্রীদের রাস্তার মাঝে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়। চালক ও গাড়িকে আটকের চেষ্টা চলছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




