slider

জয়পুরহাটে ফেন্সিডিল সহ ২ মাদক কারবারি গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে ২০৮ বোতল ফেনসিডিল সহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যার। শনিবার (১ অক্টোবর) গভীর রাতে পাঁচবিবি উপজেলা ভারত সিমান্তের ভুইডোবা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,পাঁচবিবি উপজেলার ভুইডোবা এলাকার শহিদুল ইসলামের ছেলে হাসানুজ্জামান (৩১) ও একই এলাকার বেলাল হোসেনের ছেলে সাব্বির হোসেন (২০) ।
র্যার ৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোস্তফা জামান জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচবিবি উপজেলার ভুইডোবা এলাকায় অভিযান চালিয়ে ২০৮ বোতল ফেন্সিডিল সহ দুইজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button