জয়পুরহাটে পুলিশের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্য বিবাহ

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের গংগাদাসপুর গ্রামে পুলিশের তৎপরতায় বন্ধ হলো বাল্যবিবাহ। এতে রক্ষা পেলো ৭ম শ্রেনীর এক শিক্ষাথীর জীবন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার (১০ অক্টোবর) দিবাগত রাতে সদর উপজেলার গংগাদাসপুর গ্রামের বাবলু হোসেন ছেলে আরিফের সাথে তার গ্রামেই একই উপজেলার কেশবপুর গ্রামের মুনির হেসেনের মেয়ের সাথে বিবাহের অয়োজন চলছে।
সেই মূহুতে ৯৯৯ নাম্বারে কল পাওয়ার পর সাথে সাথেই সদর থানার অফিসার ইনচাজ সিরাজুল ইসলামের নিদেশে এসআই বেলাল সহ কয়েক জন পুলিশ ঘটনাস্থলে যায়।
সেখানে গিয়ে বাল্য বিবাহের বিষয়টির সত্যতা পায়পুলিশ এবং সাথে সাথে বিবাহের আয়োজন বন্ধ করে দেয়।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেয়। মেয়েটির পরিবারের ১৮ বছরের আগে বিয়ে দিবেন না ও মেয়েটি পড়াশোনা করবেন মর্মে লিখিত দেন।




