slider

জয়পুরহাটে পুলিশের সন্ত্রাস দমন ও উগ্রবাদ প্রতিরোধে দিনব্যাপী সেমিনার

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ, উগ্রবাদ প্রতিরোধে
ছাত্র, গনমাধ্যমকর্মী ও সুশিল সমাজের ভূমিকায় দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১০ টায় পুলিশ লাইনের ড্রিল সেডে জেলা পুলিশের আয়োজনে সেমিনার হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম, বিশেষ অতিথির বক্তব্য দেন
জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, জেলা কমিউনিটি পুলিশের আহবায়ক গোলাম হক্কানী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাম্মী আজিজ
সাজ, সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরী।
জঙ্গিবাদ ও উগ্রবাদ প্রতিরোধে করনীয় বিষয়ে বাস্তব সম্মত মুল প্রবন্ধ উপস্থাপন করেন কাউন্টার টেরোরিজম শাখার সহকারী পুলিশ সুপার সাঈদ নুরুল্লা।
সেমিনারে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম জানান, সন্ত্রাস এবং উগ্রবাদ প্রতিরোধ শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়, সমাজের
সবার সহযোগিতা দরকার। সমাজের সকলের সহযোগিতায় উগ্রবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাস, নির্মূলে চেষ্টা চালিয়ে যাবেন।
প্রতিদিন দুই শিফটে তিনদিন একটানা বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button