slider

জয়পুরহাটে দৈনিক দেশ রূপান্তরের ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা

জয়পুরহাট প্রতিনিধি : দায়িত্বশীলতার চার পেরিয়ে জাতীয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকা পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে জয়পুরহাটে কেক কাটা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মার্চ) বিকেলে জেলা শহরের বৈড়াগীর মোড় এলাকায় ফ্রেন্ড গার্ডেনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় দেশ রূপান্তর পত্রিকার জয়পুরহাট প্রতিনিধি রেজাউল করিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামছুল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ফারজানা হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জয়পুরহাট জেলা প্রেস ক্লাবের সভাপতি এম সোলায়মান আলী, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য সাবিনা চৌধুরী, জয়পুরহাট থানার ওসি সিরাজুল ইসলাম, জয়পুরহাট সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখর মজুমদার, প্রেসক্লাব জয়পুরহাটের সভাপতি গোলাম মোস্তফা, জয়পুরহাট প্রেসক্লাবের কোষাধক্ষ্য মাসরেকুল আলম, বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মোমেন মনি, জয়পুরহাট মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি জাহাঙ্গীর খান, এস এ টেলিভিশনের প্রতিনিধি সোহেল আহমেদ লিও, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার শাহিদুল ইসলাম সবুজসহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button