slider

জয়পুরহাটে ঠিকাদারদের মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

জয়পুরহাট প্রতিনিধিঃ নির্মাণ সামগ্রীর মূল্যে বৃদ্ধি, রেড সিডিউল পরিবর্তন, চলমান কাজের উপর ভূর্তুকি প্রদানের দাবিতে জয়পুরহাট জেলা ঠিকাদার কল্যাণ সমিতির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত ও স্বারক লিপি প্রদান করেন। শহরের জিরো পয়েন্ট কেন্দ্রিয় মসজিদ চত্তরে বেলা ১১ টায় ঘন্টা ব্যাপি মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জেলা ঠিকাদার কল্যাণ সমিতির আহবায়ক কালিচরণ আগরওয়ালা সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য সচিব মাহমুদুল হাসান মেহেদি, সদস্য খালেকুজ্জামান পানু, জাহিদ ইকবাল,আনিসুর রহমান, জাহিদুল ইসলাম বেনু, মাহফুজুর রহমান, দেওয়ান মোস্তাক, মোস্তাফিজুর রহমান মিলন সহ সংগঠনের অনন্য নেতৃবৃন্দ।
এসময় ঠিকাদাররা নির্মাণ সামগ্রীর দ্বিগুন দাম হওয়ায় চলামান কাজের উপর সরকারের ভূর্তুকি দেওয়ার দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্বারক লিপি প্রদান করেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button