জয়পুরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধে বৃদ্ধের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে পাচবিবিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে সোনা মিয়া নামে এক বৃদ্ধ (৬৫) মৃত্যু ও ৩ জন আহত হয়েছে। নিহত সোনা মিয়া একই উপজেলার পাড়ইল গ্রামের ঝরিয়া মন্ডলের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, গতকাল শনিবার সন্ধ্যার আগে সোনা মিয়া তার কেনা সম্পত্তি বুঝে নেওয়ার জন্য জমির বিক্রেতা মজিবর, বুধু, হাফিজুর কাছে পার্শ্ববর্তী কড়িয়া গ্রামে যান। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে জমি বিক্রেতাদেও সাথে বাক-বিতন্ডা শুরু হয়। এর এক পর্যায়ে লাঠি দিয়ে এলোপাতারি মারধর করে সোনা মিয়া, তার স্ত্রী ও ছেলেকে মারধর করে এসময় গুরুত্বর আহত অবস্থায় সোনা মিয়াকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতপালে ভর্তি করলে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ জাহিদ হাসান জানান,এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতির চলছে আসামীদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযানে আছে।




