বিনোদন

জ্যোতিকা জ্যোতির বিতর্কিত ছবি নিয়ে তোলপাড়

জ্যোতিকা জ্যোতি। বাংলাদেশের চলচ্চিত্র মহলের জনপ্রিয় নাম।কদিন আগেই তার ‘মায়া: দ্য লস্ট মাদার’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এ ছবিতে তার অভিনয় প্রশংসিত হচ্ছে বেশ। পাশাপাশি বেশ কিছু সাহসী দৃশ্যেও ছবিতে দেখা গেছে তাকে। এবার এ অভিনেত্রীর একটি ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তোলপাড়। সাদা অন্তর্বাসে তার এ ছবিটি ভাইরাল হয়েছে। ছবিটি রীতিমত উষ্ণতার পারদ ছড়াচ্ছে। ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের মন্তব্যই করছেন নেটিজেনরা।
এ ছবিটি বিষয়ে জ্যোতি বলেন, একটি ম্যাগাজিনের জন্য এই ছবি তুলেছিলাম। পরবর্তীতে এই ছবিটি ছাপানো হয়নি। তবে ছবিটি আমার কাছে ভালো লেগেছে। সত্যি বলতে আমার কাছে ছবিটি স্বাভাবিক মনে হয়েছে। এ নিয়ে বিতর্কের কিছু নেই। তাছাড়া ছবিটি কাজের জন্য তোলা হয়েছিলো। তবে বিদেশী শিল্পীদের খোলামেলা পোশাকে দেখে অভ্যস্ত হলেও এভাবে দেশি শিল্পীদের অনেকেই নিতে পারেন না। আমি তাদের আবেগকে শ্রদ্ধা জানাই। আমি আসলে এসব আলোচনা-সমালোচনাকে পাত্তা না দিয়ে নিজের কাজটা করতে চাই।
‘আয়না’, ‘নন্দিত নরকে’সহ বেশকিছু সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। ক’দিন আগেই ওপার বাংলায় মুক্তি পেয়েছে তার অভিনীত ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ সিনেমাটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button