বিনোদন

জ্যাসলিন আমাকে ব্যবহার করেছে : অনুপ

ভজন-সম্রাট অনুপ জলোটা ও মডেল জ্যাসলিন মাথারু। ছবি : সংগৃহীত
জ্যাসলিন মাথারুর সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে আবার শিরোনামে ভজন-সম্রাট অনুপ জলোটা। নিজের অর্ধেকেরও কম বয়সের বান্ধবীকে নিয়ে বিগ বসের ঘরে গিয়ে প্রথম দিন থেকেই আলোচনায় আসেন ৬৫ বছরের অনুপ। ২৮ বছরের জ্যাসলিন মাথারু। দুজনের বয়সের ব্যবধান ৩৭ বছর।
জনপ্রিয় ও বিতর্কিত রিয়েলিটি টিভি শো বিগ বসের ১২তম মৌসুমে এবার প্রতিযোগী হিসেবে আবির্ভূত হন অনুপ ও জ্যাসলিন। বলিউড সুপারস্টার সালমান খান এই শোর সঞ্চালক।
বিগ বসে গিয়েই সবাইকে অবাক করে দিয়ে অনুপ-জ্যাসলিন ঘোষণা দেন, সাড়ে তিন বছর ধরে তাঁদের চুটিয়ে প্রেম চলছে। এর পরই শুরু হয় আলোচনা-সমালোচনা। জ্যাসলিনের বাবা বলেন, কোনোদিন এ প্রেম মেনে নেবেন না তিনি। যাহোক, এর পর কম জল ঘোলা হয়নি।
এবার খুব বেদনা নিয়েই ভজন-সম্রাট বললেন, মডেল জ্যাসলিনের সঙ্গে তাঁর আর প্রেম নেই। তাঁর অভিযোগ, জ্যাসলিন তাঁকে ‘ব্যবহার’ করেছেন মাত্র!
বিনোদন সংবাদমাধ্যম স্পটবয় ডটকমকে অনুপ জলোটা বলেছেন, জ্যাসলিনই বিগ বসের ঘরে যেতে চেয়েছিলেন এবং তাঁর বাবা শিক্ষক-শিষ্য জুটি হিসেবে বিগ বসে যাওয়ার জন্য অনুপকে অনুরোধ করেছিলেন।
অনুপ বলেন, ‘সে আমার জনপ্রিয়তার কাঁধে চড়তে চেয়েছিল… যা সে করেছে। আমি খুবই ইতিবাচক মানুষ এবং মনে করি, কাউকে যদি সাহায্য করতে পারি, তবে করব। ওই প্ল্যাটফর্মে সে যদি আমাকে ব্যবহার করে, আমি খুশি এবং তা করে সে সফলও হয়েছে।’
যাহোক, যখন জ্যাসলিনের বাবা অনুপ জলোটার কাছ থেকে প্রেম নিয়ে সত্যিটা জানতে চেয়েছিলেন, তখন এ সংগীতশিল্পী বলেন, এটা তাঁর মেয়ের সিদ্ধান্ত ছিল। জ্যাসলিনের বাবা উত্তর দিয়েছিলেন, ‘ঘরে আসুক, তাঁকে শিক্ষা দেব।’
প্রতি মৌসুমে নতুন নতুন আইডিয়া নিয়ে হাজির হয় বিগ বস। এবারের আকর্ষণ ‘বিচিত্র জুটি’। তবে জুটি হিসেবে শুধু যে স্বামী-স্ত্রী বা প্রেমিক-প্রেমিকা যেতে পারবেন, তা নয়। সালমান জানিয়েছিলেন, যেকোনো অন্তরঙ্গ দুজনই জুটি হতে পারবেন। সে হিসেবে জুটি হিসেবে যান অনুপ-জ্যাসলিন।
এর আগে অনুপ জলোটা দাবি করেন, জ্যাসলিনের সঙ্গে তাঁর কোনো শারীরিক সম্পর্কই ছিল না।
অনুপ বলেন, ‘আমাদের সম্পর্ক ভালোবাসার ঊর্ধ্বে। আমাদের মধ্যে কখনো কোনো শারীরিক সম্পর্ক ছিল না। জ্যাসলিনের সঙ্গে আমার সম্পর্ক ছিল একেবারেই পবিত্র। সম্পর্ক ছিল শুধু সংগীতকে ঘিরেই। কোনোরকম শারীরিক সম্পর্ক ছিল না।’
যাহোক, শোনা যাচ্ছে অনুপ-জ্যাসলিনের প্রেম ভেঙে গেছে। আর তাঁরা বিগ বসের ঘর থেকে বাদও পড়েছেন। সূত্র : হিন্দুস্তান টাইমস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button