slider

জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি ও ভোলায় গুলি করে হত্যার প্রতিবাদ বিএনপি’র

মোঃ হাবীব আজম, রাঙামাটি প্রতিনিধি: সোমবার সকালে রাঙামাটি জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে গণবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট আওয়ামী সরকার কর্তৃক জ্বালানী তেল, পরিবহন ভাড়াসহ সকল প্রকার দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে রাঙামাটি পৌর বিএনপি কর্তৃক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। সকালে জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিল বের করে বনরূপা ঘুরে এসে বিএনপির কার্যালয়ে শেষ হয়।
এসময় অন্যান্য বিএনপি নেতা কর্মী মধ্যে পৌর বিএনপির সভাপতি শফিউল আজমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ২৯৯ নং আসনের সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, সাবেক জেলা জজ ও বিএনপির কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান। আরো বক্তব্য রাখেন, জেলা সভাপতি দীপন দেওয়ান দীপু, সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেত অপু, জেলা ছাত্রদল সভাপতি ফারুক আহমেদ সাব্বির, সাধারণ সম্পাদক আলী আকবর সুমন সহ অন্যান্য নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নজিরবিহীন লোডশেডিং, জ্বালানি সংকট, সীমাহীন লুটপাট ও অর্থপাচারের প্রতিবাদে সারা দেশে প্রতিবাদ হচ্ছে। আর অবৈধ দখলদার সরকার ক্ষমতায় থাকতে শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলিবর্ষণ করে বিএনপি নেতাকর্মীদের হত্যা করছে।
বক্তারা আরো বলেন, কিছুদিন আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ ভারত তারা নাকি স্বামী-স্ত্রী এবং বিপদে পড়ে এ সরকারের পক্ষে ভারতকে টিকিয়ে রাখার জন্য উনি নিবেদন করেছেন। এখন মন্ত্রীর এ কথাবার্তায় সরকার পড়েছে বিপদে।কারণ এতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী বলে আসছেন, তারা জনগনের সরকার। জনগণ তাদের ভালোবেসে ভোট দেয়। শতকরা ৯৮% ভাগ জনগণ তাদের ভোট দিয়েছে। কিন্তু পরারাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তিনি প্রকাশ করে দিলেন নোংরা রাজনীতিতে ভারতই যুক্ত ছিলো।
অন্যান্য নেতাকর্মীরা বক্তব্যে বলেন,’সরকার জনগণকে ফাঁকি দিয়ে অর্থ পাচার করেছে। আর তা সমাধান দিতে জনগণের টাকা দিয়ে জ্বালানী তেল ও দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে ক্ষতিপূরণ করছে। এ সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button