sliderস্থানিয়

জেলার উন্নয়নে মানুষ আর মিথ্যে প্রতিশ্রুতি চায় না:

এ আর লিমন,কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার মানুষ আর প্রতিশ্রুতির ফাঁদে পড়ে নয়, চায় দৃশ্যমান উন্নয়ন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে এমন একজন সৎ, যোগ্য, দক্ষ ও পরিশ্রমী নেতাকে এমপি হিসেবে দেখতে চায় কুড়িগ্রামবাসী, যিনি প্রকৃত অর্থে উন্নয়নের কারিগর হতে পারেন। সাধারণ মানুষের মতে, সেই যোগ্যতার প্রতীক হলেন বিএনপির কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ সোহেল।

দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, দলীয় সংগ্রাম ও জনপ্রিয়তার বিচারে তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ ভোটার পর্যন্ত সবাই মনে করছেন, আলহাজ্ব কায়কোবাদই কুড়িগ্রামের ভবিষ্যৎ উন্নয়নের নেতৃত্ব দিতে পারেন। রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, মানুষ এখন চায় বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা।

বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে কথা বলে জানা গেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া ছাত্রদল থেকে উঠে আসা কায়কোবাদ একজন ত্যাগী ও পরিচ্ছন্ন রাজনীতিক। দারিদ্র্যপীড়িত কুড়িগ্রাম জেলার দীর্ঘদিনের অবহেলা ঘোচাতে প্রয়োজন সাহসী ও জনবান্ধব নেতৃত্ব। এই প্রেক্ষাপটে বিএনপির কেন্দ্রীয় কমিটির কাছে দাবি উঠেছে, আগামী নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে যেন আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদকেই মনোনয়ন দেওয়া হয়।

নিজের অবস্থান তুলে ধরে সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, “মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়ার ব্যবসা আর চলবে না। মানুষের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা অর্জন করে তৃণমূলের সকলের প্রচেষ্টায় কুড়িগ্রামকে এগিয়ে নিতে হবে।” তিনি আরও বলেন, “পকেট রাজনীতি নয়, দরকার জনমানুষের জন্য রাজনীতি। শহীদ জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে এবং তারেক রহমানের নেতৃত্বে কুড়িগ্রামকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে গড়তে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি জেলার ভেতরে ও বাইরে অবস্থানরত সকল শ্রেণির মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button