sliderস্থানিয়

“জুলাই শহীদ দিবস” উপলক্ষে হরিরামপুর প্রেসক্লাবে দোয়া অনুষ্ঠিত

মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি: আজ বুধবার বেলা ১২ ঘটিকায় হরিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে প্রথমে জাতীয় পতাকা অর্ধনমিত করে ও ১৬ জুলাই এর শহীদের স্মরনে “জুলাই শহীদ দিবস” উপলক্ষে প্রেসক্লাব কর্তৃক অনলাইনে দোয়া ও স্মরন সভা অনুষ্ঠিত হয়।

হরিরামপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী সঞ্চালনায় মোঃ জামিল বিশ্বাস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইমরুল হাসান হিমেল এর স্বাগতম বক্তব্যের মধ্য দিয়ে উক্ত স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, হরিরামপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মো: নাজমুল চৌধুরী নাহিদ,দপ্তর সম্পাদক মোঃ সাব্বির হোসেন, কোষাধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মীর আমজাদ হোসেন।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হরিরামপুর প্রেস ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ রাসেল মিয়া, সদস্য-বিল্লাল হোসেন প্রমূখ।
সর্বোপরি দেশ ও জাতির কল্যাণে জুলাই শহীদ দিবস উপলক্ষে সকল শহীদের মাগফেরাত কামনা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button