Uncategorized

জুরাছড়িতে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

নিজস্ব প্রতিনিধি, জুরাছড়ি : হৃদয় নিঙরানো ভালোবাসা ও পরম মমতায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জালাল জাতি। একুশের প্রথম প্রহরে বাংলা বর্ণমালার সৈনিকদের অবদান ও সংগ্রামের দিনগুলোকে স্মরণ করল জুরাছড়ি উপজেলাবাসী। উপজেলা প্রশাসনের উদ্যোগে সকল পর্যায়ের শীর্ষ ব্যক্তি থেকে শুরু করে সর্বস্তরের নাগরিক পদভারে জেগে ওঠে স্মৃতির মিনার। রক্ত দিয়ে যে মিনার গড়েছেন ভাষা শহীদ-সংগ্রামীরা, ভালোবাসার অর্ঘ্যে তা ভরিয়ে তুললেন জনতা।
একুশের প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে উপজেলা শিশু পার্কে অবস্থিত শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষে উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা, ইউএনও মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা। এরপর পুষ্পস্তবক অর্পন করেন পুলিশ বাহিনীর পক্ষে থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাছেদ ও পুলিশ সদস্যগণ। এছাড়া আওয়ামী লীগের পক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা ও আওয়ামী লীগের জেষ্ঠ্য সহ সভাপতি চারু বিকাশ চাকমা। এর পর পরিই সু-শৃংখল ভাবে উপজেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিপাশ খীশার নের্তৃত্বে মেডিক্যাল অফিসার ও স্বাস্থ্য কর্মীগণসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, আওয়ামী লীগ অঙ্গ সংগঠন, বিএনপির কর্মীরা শ্রদ্ধার্ঘ্য অর্পন করেন। এ সময় তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাবেন।
দীর্ঘ সারিতে দাঁড়িয়ে শহীদ মিনারের বেদীতে শ্রদ্ধার্ঘ্য করেন রাজনীতিক, শিক্ষাবিদ, শিক্ষক, ছাত্রসহ সকল শ্রেণি-পেশার-বয়সের মানুষ।
শহীদদের শ্রদ্ধার্ঘ্য অর্পন শেষে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা ও ইউএনও মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button