বিবিধশিরোনাম

জুতার দাম ৪৩ লাখ টাকা

পতাকা ডেস্ক : দাম শুনে মনে হতে পারে হিরা বা সোনার তৈরি। আসলে তা নয়, ছাগলের চামড়া দিয়ে তৈরি সাধারণ মানের জুতো বিক্রি হয়েছে ৫১ হাজার ডলারে বা বাংলাদেশি মুদ্রায় ৪৩ লাখ টাকায়।
তবে এ জুতা জোড়া একটা বিশেষত্ব মাথায় রাখতে হবে। সেটা হলো তৈরির সময়কার ও এর মালিক।
মানে সাধারণ হলেও আড়াইশ’ বছরের পুরোনো! আর এর মালিক ছিলেন ফ্রান্সের সর্বশেষ রানি মারি-আনতোয়ানেতে।
সাদা রঙের, আট দশমিক আট ইঞ্চি লম্বা এ জুতা ছাগলের চামড়া দিয়ে তৈরি। কিছুটা উঁচু হিলের এ জুতার ওপরের অংশটি রিবন দিয়ে সাজানো।
রবিবার জুতা জোড়া নিলামে ওঠানো হয়। অনসেন্ট নিলাম হাউসের কর্মকর্তাদের ধারণা ছিল, ১০-১২ হাজার ডলার পর্যন্ত দাম উঠতে পারে।
কিন্তু নিলামে তোলার পর সারা বিশ্ব থেকে ডাক উঠতে থাকে। শেষ পর্যন্ত তা বিক্রি হয় ৫১ হাজার ডলারে। তবে সংগ্রহকারী নিজের নাম প্রকাশ করেননি।
ষোড়শ রাজা লুই এর স্ত্রী মারি-আনতোয়ানেতে ১৭৮৯ সালে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রানি ছিলেন।
বছর দু-এক আগে তার ব্যবহৃত অলংকার নিলামে তুলে কয়েক মিলিয়ন ডলারে বিক্রি করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button