Uncategorized

জিয়াউর রহমানের স্বাধীনতা পদক আবার ফিরিয়ে দেয়া হবে

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘জিয়াউর রহমানের পদক প্রত্যাহারের বিষয়টি পুরোপুরি রাজনৈতিক। বিএনপি আবার ক্ষমতায় আসবে তখন জিয়াউর রহমানের স্বাধীনতা পদক আবার ফিরিয়ে দেয়া হবে। জাতীয় জাদুঘরে আগের অবস্থায় পদকটি প্রতিস্থাপিত হবে।’
৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুহাম্মদ মুনির হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম-মহাসচিব খাইরুল কবির খোকন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সাইফুল ইসলামসহ আরো অনেকে।
দুদু বলেন, ‘মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ অবদানের কথা সকলেই জানেন। তার এই অবদানের কারণে জিয়াউর রহমানকে বীর উত্তম উপাধীতে ভূষিত করেন শেখ মুজিবুর রহমান। এরপরই সেই অবস্থান ধরেই জিয়াউর রহমানকে স্বাধীনতা পদক দেওয়া হয়। স্বাধীনতা পদক বাতিল করে তা জাদুঘর থেকে অপসারণ করার অর্থ হচ্ছে, দেশের স্বাধীনতাকে অপসারণ করা।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারে একের পর এক মিথ্যা-ষড়যন্ত্রমূলক মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীকে কারাগারে পাঠাচ্ছেন।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি যে ধরনের দৃষ্টান্ত স্থাপন করছেন, পরিবর্তিতে সেটা আপনার দলীয় লোকজনের জন্য ভাল হবে না। বিএনপির এই নেতা রুহুল কবির রিজভীসহ কারাগারে থাকা সকল নেতাকর্মীদের মুক্তি চেয়েছেন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button