বিনোদন
‘জিরো’র শুটিং সেটে আগুন

গতকাল (বৃহস্পতিবার) ভারতের মুম্বাইয়ের ফিল্ম সিটিতে বলিউডের বাদশাহ শাহরুখ খান অভিনীত নতুন চলচ্চিত্র ‘জিরো’র শুটিং চলাকালীন সময়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শুটিং সেটে শাহরুখ খান ও আলিয়া ভাট থাকলেও তাদের অক্ষত অবস্থাতে উদ্ধার করে দমকল বাহিনী। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের জন্য শর্টসার্কিট হয়ে এই আগুন লাগার ঘটনা ঘটে থাকতে পারে।
একটি গানের দৃশ্যের শুটিং ছিল গোরেগাঁওয়ের মুম্বাই ফিল্ম সিটিতে। সেখানে হঠাৎ আগুন লাগার ঘটনায় শুটিং বন্ধ করে দেয়া হয়। তবে শাহরুখ দাবি করেছেন, এই আগুন লাগার ঘটনা সিনেমার ২১ ডিসেম্বর মুক্তিতে কোনও প্রভাব ফেলবে না।
ছবিটিতে আরও অভিনয় করছেন অভয় দেওল, জাভেদ জাফরি, মাধবনের মতো অভিনয় শিল্পীরা।
বাংলা




