sliderস্থানিয়

জিয়াউর রহমান’র শাহাদাতবার্ষিকীতে নলছিটিতে আলোচনা সভা

ঝালকাঠি প্রতিনিধি: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ মে) বেলা ১১টায় উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে এ আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন শহর প্রদিক্ষন শেষে নলছিটি পাবলিক লাইব্রেরী ও সাংষ্কৃতিক কেন্দ্রে এসে শেষ হয়। এরপর সেখানে অবস্থিত জিয়াউর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে দোয়া মোনাজাত ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়।

এসময় বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, বিএনপির ঝালকাঠি জেলা কমিটির সাবেক সদস্য গোলাম মোস্তফা ছালু, উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান হেলাল খান প্রমুখ সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদুল আলম মান্না।

এছাড়া একই দিনে জুমাবাদ উপজেলা মডেল মসজিদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button