জিঞ্জিরায় গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

কেরানীগঞ্জ (ঢাক) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়েছে। নিহত ছিনতাইকারীর নাম মোহাম্মদ বিল্লাল হোসেন (৩১)। এই ঘটনাটি ঘটেছে আজ রোববার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় মডেল থানার জিনজিরা ইউনিয়নের থানাঘাট এলাকায় খতমে নবুওয়াত মাদ্রাসার সামনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগানগর বাশপট্রি এলাকায় ছিনতাই করার উদ্দেশ্যে এক পথচারীকে অস্ত্র ঠেকিয়ে তার গতিরোধ করে। এ সময় ওই পথচারী চিৎকার দিলে আশেপাশের লোকজন জড়ো হয়ে বিল্লালকে ধাওয়া দেয়। এতে ধাওয়া খেয়ে বিল্লাল দৌড় দিয়ে পালানোর সময় জিনজিরা থানাঘাট এলাকায় খতমে নবুওয়াত মাদ্রাসার সামনে বেরিবাঁধেরর নিচে পড়ে যায়। এ সময়ে শতশত লোক জন ছিনতাইকারী বিল্লাল কে ব্যাপক গণপিটুনি দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। বিল্লাল পেশাদার একজন ছিনতাইকারী। সে আগানগর বাশপট্টি এলাকার ওয়াশিং ব্যবসায়ী হাজী মোহাম্মদ রফিক হত্যা মামলার প্রধান আসামি। সে একাধিক ছিনতাই ও এই হত্যা মামলায় কয়েকবার জেল খেটে কিছুদিন আগে জেল থেকে বের হয়েছে। সে জিনজিরা ফেরিঘাট থেকে শুরু করে আগানগর বাশপট্টি এলাকা পর্যন্ত বেরিবাঁধে ছিনতাইয়ের অভয়ারণ্যে পরিণত করেছিল। তার নিহতের ঘটনায় বেড়িবাঁধ এলাকায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।



