আন্তর্জাতিক সংবাদশিরোনাম

জার্মানিতে নাইটক্লাবে সন্ত্রাসী হামলা

এই নাইটক্লাবে হামলা চালানো হয়
জার্মানিতে একটি নাইটক্লাবে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এতে দু’জন নিহত হয়েছেন। আরো তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
জার্মান শহর কন্সটানযে গ্রে নামে এক নাইটক্লাবে অস্ত্র হাতে ঢুকে হঠাৎ করে গুলি চালাতে শুরু করে এক আততায়ী। এতে ঘটনাস্থলেই একজন মারা যান।
এরপর পুলিশ গুলি চালায়। এতে আততায়ী গুলিবিদ্ধ হযন, পরে সে হাসপাতালে মারা যান।
এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে ঘটনার পরপর বিশেষ কমান্ডো বাহিনী এবং পুলিশ হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।
তবে, হামলাকারীর পরিচয় এবং হামলার কারণ এখনো জানা যায়নি।
পুলিশ বলছে, হামলাকারীর সাথে আরো কেউ ছিল কিনা সেটি তদন্ত করে দেখছে তারা।
এদিকে, মারা যাওয়া দ্বিতীয় ব্যক্তির পরিচয় নিয়ে জার্মান গণমাধ্যমে ভিন্ন ভিন্ন রিপোর্ট পাওয়া যাচ্ছে।
কোন কোন রিপোর্টে বলা হচ্ছে, মারা যাওয়া দ্বিতীয় ব্যক্তি আততায়ী নয়, তিনি ক্লাবের একজন অতিথি।
এদিকে, আততায়ীকে ঠেকাতে গিয়ে মারাত্মকভাবে আহত হয়েছেন ক্লাবের দারোয়ান।
ক্লাবে আসা অনেক অতিথি সেসময় টেবিলের নিচে লুকিয়ে পড়েন। দৌড়ে বেরিয়ে যান বাইরে কেউ কেউ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button