বিনোদন

জামিন পেয়ে স্ত্রীকে তালাকের নোটিশ পাঠালেন কাজী আসিফ

স্ত্রী শামীমা আক্তারের সঙ্গে আপোষের শর্তে নারী ও শিশু নির্যাতন মামলায় জামিন পেয়ে স্ত্রীকে তালাকের নোটিশ পাঠিয়েছেন মডেল ও অভিনেতা কাজী আসিফ। গত ২৫ এপ্রিল শামীমার বাসায় তালাকের নোটিশ পাঠান আসিফ।
এর আগে একই দিন স্ত্রীকে আর নির্যাতন করবেন না এবং সন্তানের ভরণপোষণ দিবেন এই শর্তে আগামী ৬ মে পর্যন্ত আসিফকে জামিন দেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক শফিউল আজম।
সম্প্রতি আসিফের বিরুদ্ধে তার স্ত্রী নারী নির্যাতন ও যৌতুকের মামলা করেন। পরে গত ২২ এপ্রিল রাত ১২টা নাগাদ হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে আসিফকে গ্রেপ্তার করা হয়। গত ২৩ এপ্রিল সকালে আদালত দু’পক্ষের শুনানি শেষে জামিন আবেদন বাতিল করে আসিফকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন।
ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button