জামালপুরে অমর একুশে বইমেলার উদ্বোধন

মুজিববর্ষে জেলা প্রশাসনের আয়োজনে জামালপুরে অমর একুশে বইমেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে শহরের অফিসার্স ক্লাব প্রাঙ্গনে এ বইমেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫ দিন ব্যাপি এ বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মুকলেছুর রহমান, মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, সিভিল সার্জন ডাঃ গৌতম রায়, দি জামালপুর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ এর সহ-সভাপতি ইকরামুল হক নবীন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝাউলা গোপালপুর ডিগ্রি কলেজের অধ্যাপক তারিকুল ফেরদৌস।
মেলায় মোট ২৮টি স্টল স্থান পেয়েছে। মেলা চলবে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত।




