শিক্ষা

জাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ডাক

সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের মুক্তি, আন্দোলনে হামলাকারীদের বিচার ও কোটা সংস্কারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জনের ডাক দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার অন্তত ছয়টি বিভাগের একাধিক ব্যাচে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি বলে জানা যায়। এর আগে একই দাবিতে গতকাল সোমবার ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি শুরু করে ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, দর্শন, প্রাণিবিদ্যা (৪৪তম ব্যাচ), ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (৪৫ ব্যাচ), অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (৪৫ ও ৪৬ ব্যাচ) ও পদার্থবিজ্ঞান (৪৬তম ব্যাচ) বিভাগের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। ফলে এসব বিভাগ ও ব্যাচে পূর্বনির্ধারিত কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
দর্শন বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘কোটা সংস্কার আন্দোলন একটি ন্যায্য দাবি। এটা নিয়ে কোনো প্রহসন মেনে নেওয়া যায় না। সরকারের কাছে অবিলম্বে কোটা সংস্কারের যৌক্তিক দাবি মেনে নেওয়ার দাবি জানাচ্ছি। একই সঙ্গে আটককৃতদের মুক্তির দাবি জানাচ্ছি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button