আন্তর্জাতিক সংবাদশিরোনাম

জাপানে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড : ৪৪ জনের মৃত্যু

জাপানের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। তীব্র দাবদাহে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে সেখানে এরমধ্যে ৪৪ জনের প্রাণহানি ঘটেছে। এতে লোকজনকে নিরাপদ থাকতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছেন দেশটির কর্মকর্তারা।
সোমবার (২৩ জুলাই) টোকিওর নিকটবর্তী কুমাগায়া অঞ্চলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, ২০১৩ সালে দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডটি ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস।
জাপানের বেশিরভাগ শহরেই বর্তমানে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপামাত্রা বজায় রয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা লোকজনকে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে থেকে প্রচুর পানি পান ও বিশ্রাম নেওয়ার আহ্বান জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপি’র সঙ্গে আলাপকালে দেশটির আবহাওয়া সংস্থার কর্মকর্তারা বলেছেন, সেসব এলাকার তাপামাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে রয়েছে, সেখানে বসবাসরত নাগরিকদের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
এছাড়া যেখানে কিছুটা কম দাবদাহ বিরাজমান, সেখানকার বাসিন্দাদেরও শিশু ও বয়স্কদের দিকে বাড়তি নজর দিতে বলা হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি বুঝে তাদের ঘরের বাইরের কাজে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। কারণ শিগগিরই তাপমাত্রা কমার কোনো সুখবর দিতে পারছে না দেশটির আবহাওয়া বিভাগ।
ফায়ার ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, গরম জনিত রোগে আক্রান্ত হওয়ায় চলতি জুলাই মাসের প্রথম দুই সপ্তাহে এক হাজারেও বেশি মানুষকে হাসপাতালের দ্বারস্থ হতে হয়েছে। গরমের কারণে মধ্য জুলাইয়ে ৯ হাজার ৯০০ মানুষকে হাসপাতালে ছুটতে হয়েছে। এর আগে গেছে ২ হাজার ৭০০ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button