আন্তর্জাতিক সংবাদশিরোনাম

জাপানে করোনার গণ-সংক্রমণ, আক্রান্ত ৫৮

জাপানের রাজধানী টোকিওতে ২৬ প্রতিবন্ধী ব্যক্তিসহ ৫৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একে গণ-সংক্রমণ বলে অভিহিত করছে স্থানীয় প্রশাসন তথা সরকার।
শুক্রবার এক নারী কর্মী সংক্রামিত হওয়ার পরে প্রাপ্ত পরীক্ষাগুলিতে এই গণ সংক্রমণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। স্থানীয় সরকার শনিবার এ কথা জানিয়েছে।
স্থানীয় সরকারের খবরে বলা হয়, টোকিও’র পূর্বে চিবা প্রদেশের টনোশো শহরে হোকুসো ইকুসি-এন নামের প্রতিষ্ঠানে গোষ্ঠীগত সংক্রমণ হয়েছে। এখানে প্রতিবন্ধী ব্যক্তিরা কারুকাজ, উদ্যান তৈরি ও অন্যান্য কাজে জড়িত রয়েছেন। এটি মূলত একটি সেবামূলক প্রতিষ্ঠান।
দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ৫৮ টি সংক্রমণের ঘটনায় ৩২ জন কর্মকর্তা-কর্মচারীও রয়েছেন। চিবার স্থানীয় সরকার বলেছে, এটি একটি মারাত্মক পরিস্থিতি।
প্রসঙ্গত, মহামারি করোনা এখন ছড়িয়েছে বিশ্বের ১৯৯ দেশে। এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ছয় লাখ ৪০ হাজার ৫৮৯। এতে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৮৪ জনের। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১ লাখ ৩১ হাজার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button